Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

নতুন কোনো সিনেমার ঘোষণা না দিলেও ভক্ত ও অনুরাগীদের নতুন এক সুখবর দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

মূলত ক্যারিয়ারে নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছেন অপু। অভিনয়ের বাইরে গিয়ে এবার উপস্থাপিকার চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

অপু জানান, ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করবো। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

চিত্রনায়িকা আরও জানান, নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা করেছেন তিনি। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের দেখা যাবে তার প্রোগ্রামে। প্রথম ধাপের অতিথি হিসেবে অপু হাজির করতে যাচ্ছেন গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে কথা দিয়েছেন চিত্রনায়িকা। দর্শকরাও বেশ আনন্দ পাবেন বলে মনে করছেন তিনি।

প্রসঙ্গত, অভিনয় থেকে বর্তমানে দূরেই আছেন অপু বিশ্বাস। সর্বশেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘লাল শাড়ি’ নামের সিনেমায়। এ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন অপু। এরপর থেকে আর কোনো সিনেমায় অভিনয় না করলেও শাকিব খানের সাথে ব্যক্তিজীবন নিয়ে বারবারই আলোচনায় এসেছেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share