Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

মঞ্চ মাতাবে নব্বইয়ের দশকের ৪ ব্যান্ড

মাইলসের হামিন, আর্কের হাসান, দলছুটের বাপ্পা ও নগরবাউলের জেমস | ছবি: ফেসবুক

আগামী ১৮ অক্টোবর নব্বই দশকের জনপ্রিয় চার ব্যান্ডকে নিয়ে ব্লু ব্রিক কমিউনিকেশন আয়োজন করেছে ‘ঢাকা রেট্রো’ কনসার্ট। রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত এই কনসার্টে গাইবেন নগরবাউল, আর্ক, মাইলস ও দলছুট।

ব্লু ব্রিক কমিউনিকেশন এরই মধ্যে শুরু করেছে টিকিট বিক্রি। গেট সেট রকে দুই ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে টিকিট—ভিআইপি ২,৪০০ টাকা ও সাধারণ ১,৪০০ টাকা। আয়োজন শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। 

কনসার্ট প্রসঙ্গে ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ জানিয়েছেন, ‘নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনো কমনি। তারা সবাই লেজেন্ড। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। এখনো তাদের গান সবার মুখে মুখে। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ‘ঢাকা রেট্রো’ কনসার্টের পরিকল্পনা করি। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’

টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়ে নাদিদ আরও বলেন, ‘মাত্র দুই দিন হলো টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক টিকিট বুক হয়েছে। অনেকেই আমাদের ফোন করছেন। একটা বিষয় লক্ষ করছি, তরুণদের পাশাপাশি প্রবীণেরাও আগ্রহ দেখাচ্ছেন কনসার্ট নিয়ে। নবীন-প্রবীণ সবাই মিলে যাতে সুন্দর একটি কনসার্ট উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে কাজ করছি আমরা।’

প্রসঙ্গত, ব্যান্ড সংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। ওই সময় দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়তে শুরু করে ব্যান্ডের গান। কনসার্টেও ব্যস্ত সময় পার করেছে ব্যান্ডগুলো। নিজেদের একক অ্যালবামের পাশাপাশি বিভিন্ন মিক্সড অ্যালবামেও গাইতেন ব্যান্ড তারকারা। প্রিয় ব্যান্ডের অ্যালবাম কিনতে দোকানে ভিড় করতেন শ্রোতারা, কনসার্টেও দেখা যেত দর্শকের উপচে পড়া ভিড়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share