Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

পাঁচ বছরের সায়রা ‘ডিভোর্সড’ শুনে হতবাক মা লারা

মেয়ের সাথে লারা দত্ত । ছবি: গুগল

ভারতীয় সুন্দরী ও সাবেক মিস ইউনিভার্স লারা দত্তর পাঁচ বছরের মেয়ে সায়রা নাকী ডিভোর্সড। এমন কথা শুনে আক্কেল গুড়ুম তার।

ঘটনাটি অতটা জটিলও নয়। মা হবার পাঁচ বছর পর লারা দত্ত ঠিক করেন একটি গার্ল ট্রিপে যাবেন। তাহলে মেয়েকে দেখবে কে? স্বামী, টেনিস তারকা মহেশ ভুপাতি নিলেন সংসারের দ্বায়িত্ব। লারা গেলেন। ফিরেও এলেন।

মেয়ের সাথে লারা দত্ত । ছবি: গুগল

মেয়ে সায়রা প্রথমেই তাকে জানাল- বাবার সাথে বসে বসে সে সারাদিন ‘ফ্রেন্ডজ’ দেখেছে।
এরপর হলো আরও আজব ঘটনা। একদিন কাজিনের সাথে খেলার সময় সায়রা তাঁবু- তাঁবু খেলছিল।
তখন সে তার কাজিনকে বলছে, এটা আমার তাঁবু, আমি ডিভোর্সড..।

এই শুনে পাশের ঘর থেকে চমকে লারা এসে জিজ্ঞেস করেন, ডিভোর্সড? এর মানে কী? কে বলেছে তোমাকে?

তখন সায়রা বলে, বাবা বলেছে ডিভোর্সড মানে কী। আর তার বর্ণনাও করেছেন..।

লারা দত্ত যখন এভাবে তার ভ্রমণের পরের গল্প বলছিলেন, তখন মহেশ মিটমিট করে অবশ্য হেসেই চলছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share