Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

‘ইলিশ’ নিয়ে নাখোশ ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: ফেসবুক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে বারবার যে প্রসঙ্গটি শিরোনামে জায়গা করে নিয়েছে তা হলো- ‘ভারতে ইলিশ রপ্তানি’। সবশেষে দেশের জনগণকে প্রাধান্য দিয়ে এবার দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নেয় এদেশের সরকার। এ বিষয়টি নিয়ে এবার নিজের মতামত জানালেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

১৭ সেপ্টেম্বর ফারুকী তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ‘আনপপুলার অপিনিয়ন কিন্তু কথাটা না বলে পারছি না। আমি চিরকাল আমাদেরকে উদার, উষ্ণ বলেই জানতাম। আমাদের নাখালপাড়ায় ছোটবেলার একটা রেগুলার দৃশ্য ছিল কোনো বাসায় ভালো কিছু রান্না হলে পাশের বাসায় বাটিতে করে পাঠিয়ে দেয়া। এটা বেশিরভাগ ক্ষেত্রে জানালা টু জানালা হতো। ফলে পূজায় কলকাতায় ইলিশ না দেয়ার সিদ্ধান্তটা আমার কাছে ভালো লাগে নাই।’

মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

নির্মাতা যোগ করেন, ‘আপনি মোদি সরকারের বহু নীতির তীব্র সমালোচনা করতে পারেন। আমিও করেছি। আমার বহু ভারতীয় বন্ধুও মোদির তীব্র সমালোচক। কিন্তু ভারত মানে একশো কোটি মোদি নিশ্চয়ই না। যেমন পাকিস্তান মানেই সব ইয়াহিয়া খান না। ভারতের ভিতরেও যে কত ভারত আছে। যাই হোক, পূজায় ইলিশ পাঠিয়ে বড় মনের পরিচয় দিলে খুশি হতাম।’

প্রসঙ্গত, পূজায় কলকাতায় ইলিশ না দেয়ার সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইমপোর্টার এসোসিয়েশন। এবার দেখার পালা, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি তাদের সিদ্ধান্ত বদলাবে? নাকি অটল থাকবে একই সিদ্ধান্তে!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share