Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

শবনম বুবলীর ‘নীল টিপ’ 

শবনম বুবলী । ছবি: ফেসবুক

সুখবর এলো চিত্রনায়িকা শবনম বুবলীর ভক্তদের জন্য। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা।

সিনেমাটির নাম- ‘নীল টিপ’। এর মাধ্যমে প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। বিষয়টি নিয়ে এ চিত্রনায়িকা সরাসরি কিছু না বললেও, কথা বলেছেন পরিচালক মেহেদি হাসান। শিগগিরই নাকি শুরু হবে ছবিটির শুটিং।

শবনম বুবলী । ছবি: ফেসবুক

মেহেদি বলেন, ‘বুবলীর সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন।’ তিনি যোগ করেন, ‘আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।‘

প্রসঙ্গত, অনেক দিন ধরেই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেখা যায়নি বুবলীকে। এমনকি হাতে থাকা দুটি সিনেমা থেকে বাদ পড়তে দেখা গেছে তাকে। ছবি দুটি হলো- এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’। ফলে বুবলীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অভিনেত্রীর নতুন সিনেমার সুখবরের জন্য। এবার সেই অপেক্ষারই অবসান ঘটলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share