Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

হেয়ার স্টাইল বদলে ফেললেন শাহরুখ

শাহরুখ খান | ছবি: গুগল

বলিউড বাদশাহ শাহরুখ খানের লুক নিয়ে তার ভক্ত ও অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কিং খানও নতুন লুকে ধরা দিয়ে বারবার চমকে দেন তার ভক্তদের।

সম্প্রতি হেয়ার স্টাইল পরিবর্তন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ। বেশিরভাগ সময় তাকে লম্বা চুলে দেখা গেলেও এবার তিনি চুলের স্টাইল বদলে ছোট করে ফেলেছেন। শর্ট হেয়ার স্টাইলেই আইফার প্রেস কনফারেন্সে উপস্থিত হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইফা অ্যাওয়ার্ডসের জন্য ১০ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে নতুন লুকে ধরা দেন শাহরুখ। তাও আবার, মাথায় ক্যাপ পরে ঢেকে রেখেছিলেন চুলগুলো।

নতুন লুকে ক্যাপ পরে ধরা দেওয়ার পর থেকেই কিং খানের ভক্তরা আবারও শুরু করেছেন নানান জল্পনা-কল্পনা। তাহলে কি নতুন সিনেমার জন্যই এমন লুক? ‘কিং’ সিনেমার জন্য, নাকি তা অন্য কোনো সিনেমা? এমন অসংখ্য প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মনে।

প্রসঙ্গত, আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২০২৪-এর ২৪তম আসর। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত, তিন দিনব্যাপী চলবে আইফা ২০২৪। শাহরুখ ও করণ জোহরের সাথে এই অনুষ্ঠানের আরও সঞ্চালনা করার কথা রয়েছে অভিনেতা ভিকি কৌশলের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share