Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

পর্দায় আসছে ‘রবির নতুন বউঠান’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবী (কোলাজ কর) | ছবি: ফেসবুক

১৩৮ বছর পরও জোড়া সাঁকোর ঠাকুর বাড়ি নিয়ে মানুষের অন্যতম আগ্রহের বিষয় কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত সম্পর্ক। এবার সেই গল্পই উঠে আসছে টেলিভিশনের পর্দায়। স্টার জলসার ‘রবির নতুন বউঠান’ ধারাবাহিকে উঠে আসবে রবীন্দ্রনাথ-কাদম্বরীর ছোট বেলার বন্ধুত্ব থেকে ঠাকুর বাড়ির মেঝো বউয়ের রহস্যময়ভাবে পরপারে চলে যাওয়ার গল্প।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘রবির নতুন বউঠান’ ধারাবাহিকের চরিত্র নির্বাচন এখনও হয়নি। এই পিরিয়ড ড্রামা লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। কাদম্বরী ও রবীন্দ্রনাথের সম্পর্ককে জড়িয়ে থাকা চিরকালীন বিতর্ক নয় বরং সে সময়ের সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্কগুলোকে তুলে ধরবার চেষ্টা করা হবে। তেমনটাই দাবি প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর।

জানা যায়, রবীন্দ্রনাথের শৈল্পিক সৃষ্টির মূল অনুপ্রেরণা ছিলেন তার বউঠান। তার সব লেখার প্রথম পাঠকও ছিল কাদম্বরী দেবী। ১৮৮৪ সালের ১৯ এপ্রিল, রবীন্দ্রনাথের বিয়ের ঠিক চার মাসের মাথায় আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কাদম্বরী দেবী। আশ্চার্যজনকভাবে এই মৃত্যু নিয়ে গণমাধ্যমের কোথাও লেখালেখিও হয় নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share