Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

জন্মদিনে অক্ষয় কুমারের সুখবর

বলিউড তারকা অক্ষয় কুমার | ছবি: ইনস্টাগ্রাম

৯ সেপ্টেম্বর ২০২৪। ৫৭ পেরিয়ে জীবনের ৫৮তম বসন্ত স্পর্শ করলেন ‘খিলাড়ি’ খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার। নিজের বিশেষ দিনের সকালে ভক্তদের সাথে একটি সুখবর ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।

সোমবার, ৯ সেপ্টেম্বর সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রহস্যময় একটি ছবি শেয়ার করেন বার্থ-ডে বয় অক্ষয় কুমার। ছবিটি একটি মোশন পোস্টার। এতে দেখা যাচ্ছে একটি কালো বিড়ালের লেজ। তারপর দেখা যায় অক্ষয়কে। হাতে এক বাটি দুধ। সে দিকে জিভ বাড়িয়ে রেখেছেন তিনি। কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর দাঁড়িয়ে।

জন্মদিনে ভক্তদের উদ্দেশে অক্ষয় লিখেছেন, ‘বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যে ভাবে ভালবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। এ বছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ‘ভূত বাংলা’র ফার্স্ট লুক ভাগ করে। প্রায় ১৪ বছর পর প্রিয়দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি যার পর নাই উৎসাহিত। দীর্ঘ অপেক্ষার পরে শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি। আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমার আর তর সইছে না। যাদু কেমন হয়, তা জানার জন্য সঙ্গে থাকুন।’

প্রসঙ্গত, একসময় বলিউডকে ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মসালা’, একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share