Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ফাহমিদা নবী গাইলেন বাংলাদেশ বেতারে

ফাহমিদা নবী | ছবি: ফেসবুক

বাংলাদেশ বেতারের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের নাম- ‘ধরো যদি হাত’।

জানা গেছে, আহসান হাবীব বাপ্পীর কথায় গানটির সংগীত করেছেন পুনম চন্দ্র মিত্র। রোমান্টিক ঘরানার গানটি নিয়ে ফাহমিদা জানান, ‘অনেকটা সিনেমাটিক ঘরানার গান। গাইতে বেশ ভালো লেগেছে। আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পুনমও।’

ফাহমিদা নবী । ছবি: ফেসবুক

ইউরোপ-আমেরিকায় অবকাশ যাপনের পর আগস্ট মাসের ১৬ তারিখ দেশে ফেরেন ফাহমিদা। এর আগে থেকেই নিয়মিত গান প্রকাশ করে আসছেন ‘দূর দ্বীপবাসিনী’ খ্যাত এই শিল্পী।

২০২৪ সালের ঈদুল আজহায় প্রকাশিত হয়েছিল তার সুরে গাওয়া গান ‘শব্দহীন কথারা’। তাছাড়া নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের রবীন্দ্রসংগীত।

এবার দেশে ফিরে সেপ্টেম্বর মাসের শুরুতেই আবারও গান গাইলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share