Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

যৌন হেনস্তা নিয়ে সরব সামান্থা

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু | ছবি: ইনস্টাগ্রাম

কলকাতার আরজিকর কাণ্ডে পুরো ভারত এখন আন্দোলনের জোর দাবিতে তোলপাড়। রাস্তায় নেমেছে টালিউড, বলিউড এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রিও। একের পর এক অভিযোগের পর এবার কথা বললেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন হেনস্তার অভিযোগ আনেন এক মালয়ালম অভিনেত্রী। কিন্তু তা আমলে নেননি কেরালা হাইকোর্ট। অভিনেত্রীর পাশে তখন দাঁড়াতে থাকেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী। বিষয়টি নিয়ে বেশ চাপে পড়ে কেরালা সরকার। এরপরই গঠন করা হয় হেমা কমিটি।

নিজের ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন সামান্থা। একই সঙ্গে তিনি তেলেঙ্গানা রাজ্য সরকারর প্রতিও আহ্বান জানিয়েছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে।

অভিনেত্রী লিখেছেন, ‘আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি, সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি। এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে। আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানির নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে। এটা তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা দিতে সাহায্য করবে।’

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ভারতীয় অভিনেত্রী এবং মডেল। তিনি তেলেগু ও তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share