Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

মা হয়েছেন ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি

সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতার প্রিয়তি | ছবি: ফেসবুক

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে অন্তঃসত্ত্বা অবস্থায় নজরকাড়া বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মিস আয়ারল্যান্ড, মডেল ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি, দিলেন দারুণ এক সুখবর। ২৩ আগস্ট ফুটফুটে এক কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। পাশাপাশি এই দিয়ে তৃতীয় সন্তানের মা হলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

শুক্রবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ২৭ আগস্ট গণমাধ্যমের সাথে ফোনালাপে প্রিয়তি বলেন, ‘মাত্র হাসপাতাল থেকে বাসায় এলাম। শুক্রবার আমাদের সন্তানের জন্ম হয়েছে।‘

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় নবজাতকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন প্রিয়তি। সেখানে মিস আয়ারল্যান্ড খ্যাত এই মডেল লিখেছেন, ‘পরিচিত হয়ে নেয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য, আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সাথে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল প্রিয়তি। পাশাপাশি পেশায় তিনি পাইলটও। ৪তম কান চলচ্চিত্র উৎসবে প্রিয়তি পেয়েছিলেন টপ মডেলের অ্যাওয়ার্ড। প্রিয়তির স্বামীর নাম বিবেক। আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে দুজনের পরিচয়। সেখানে থেকেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। এখন এক ছেলে-দুই মেয়েকে নিয়ে তাদের সংসার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র – কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার
0
Share