Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

অব্যবহৃত পোশাক পাঠানোর আহ্বান মম ও বাঁধনের

আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম (বাম থেকে)। ছবি: ফেসবুক

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন হৃদয়বান বহু মানুষ। শোবিজ তারকারাও এই দুর্যোগে সক্রিয় ভূমিকা পালন করছেন। এরই অংশ হিসেবে বন্যার্তদের এবার পোশাক পাঠিয়ে সাহায্য করার আহ্বান জানালেন অভিনেত্রী জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন।

আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম (বাম থেকে)। ছবি: ফেসবুক

২৩ আগস্ট মম ও বাঁধন দজনেই তাদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে একই পোস্ট শেয়ার করেছেন। যেখানে অব্যবহৃত পোশাক পাঠানোর জন্য আহ্বান করেছেন তারা।

জাকিয়া বারী মম’র পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

পোস্টে লেখা, ‘বন্যার্তদের জন্য এখন সব কিছুর পাশাপাশি লাগবে পরনের পোশাক। আপনার আলমারির অব্যবহৃত পোশাকটি চলে যাক তাদের কাছে- যাদের এখন সবচেয়ে বেশি দরকার। আমি দিচ্ছি আমার পোশাক, আর আপনি?’।

আজমেরী হক বাঁধনের পোস্টের স্ক্রিন শট । ফেসবুক থেকে সংগৃহীত

এরপর রাজধানীর নিকেতন এলাকার একটি ঠিকানা ও ফোন নাম্বার যুক্ত করা হয়েছে পোস্টটিতে। সেই ঠিকানাতেই পোশাক পাঠাতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, পোশাক সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি মূলত নেয়া হয়েছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে।

জুলাইয়ের আন্দোলনের সময় থেকে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে ঐক্যবদ্ধ হতে দেখা যাচ্ছে শিল্পীদের। ছাত্রদের ন্যায্য দাবির সাথে সংহতি জানিয়ে রাজপথে নামার পর দেশের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় আবারও মানুষের প্রয়োজনে এগিয়ে এলো এই সংগঠন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share