Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘স্ত্রী ২’

‘স্ত্রী ২’ পোস্টার | ছবি: বলিউড হাঙ্গামা

মুক্তির আগে থেকেই একের পর একের রেকর্ড গড়ছে ‘স্ত্রী ২’। এবার প্রেক্ষাগৃহে মুক্তির ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে যাওয়ার বিশাল রেকর্ড ছুঁয়েছে রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, প্রথমদিন ৬০ কোটির বিশাল ওপেনিংয়ের পর দ্বিতীয় দিনে কেমল ভারতেই সিনেমাটি আয় করে নিয়েছে ৩১ কোটি রুপি। এবার তৃতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটির বেশি, যা ভারতেই স্ত্রী ২-কে দিয়েছে ১৩৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৮৮ কোটি রুপি।

প্রথমদিনে ৬০ কোটি রুপি আয় করে শাহরুখের জওয়ানের পরেই অবস্থান করছে হরর-কমেডি জনরার সিনেমাটি। এবার প্রথম সপ্তাহের আয়েও রেকর্ড গড়ার পথে ‘স্ত্রী ২’।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী। ভারতে ১২৯ কোটি আয় করে সুপারহিট হয় সিনেমাটি। এর পর থেকেই এটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকরা। অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপরাক্ষিত খুরানা, অভিষেক ব্যানার্জিসহ একাধিক তারকা। একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বরুণ ধাওয়ান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি, মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
0
Share