Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

আসছে ফ্রোজেনের তৃতীয় কিস্তি

অবশেষে আসছে জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ফ্রোজেনের তৃতীয় কিস্তি। ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ফ্রোজেন থ্রি’।

মার্কিন গণমাধ্যম  ভ্যারাইটির খবরে, ফ্রোজেন থ্রি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ২০২৭ সালের থ্যাঙ্কসগিভিং দিবসে মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র হলো অ্যানা, এলসা, ওলাফ। এ চরিত্রগুলোর পরবর্তী গল্প জানতে এখনও মুখিয়ে রয়েছেন দর্শকরা। এ প্রসঙ্গে ডিজনির সিইও বব আইগার জানিয়েছেন, ‘ফ্রোজেন থ্রি’র গল্পটি দুই পর্বের হবে, যা থ্রি-তে শুরু হয়ে ফ্রোজেন ফোরে শেষ হবে।’
সিনেমাটির গান প্রসঙ্গে বব যোগ করেন, ‘ফ্রোজেনের দুটি পর্বেই গান জনপ্রিয় হয়েছে। এখনও শ্রোতাদের মুখে মুখে ‘লেট ইট গো’ ও ‘ডু ইউ ওয়ান্ট টু বিল্ড আ স্নোম্যান’ গান। তাই থ্রি এবং ফোর দুটো সিক্যুয়ালেই গানের ক্ষেত্রে দর্শকদের জন্য থাকছে নতুন চমক।’

ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘ফ্রোজেন’ সর্বপ্রথম মুক্তি পায় ২০১৩ সালে। এর ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় ছয় বছর পর ২০১৯ সালে মুক্তি দেয়া হয় ‘ফ্রোজেন ২’, যা বিশ্বজুড়ে বক্স অফিস থেকে ১৪০ কোটি ডলার আয় করে। জানা গেছে, ফ্রোজেন ও ফ্রোজেন টুর মতোই থ্যাঙ্কসগিভিং দিবসে মুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ফ্রোজেন থ্রির। এ হিসেবে ফ্রোজেন টুর দীর্ঘ আট বছর পর আসছে ফ্রোজেন থ্রি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share