Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

পদত্যাগ করেছেন শিল্পকলার লিয়াকত আলী লাকী

লিয়াকত আলী লাকী | ছবি: ফেসবুক

দীর্ঘ ১৩ বছর পর সরকার পরিবর্তনের ধাক্কায় এবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। ১২ আগস্ট সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) সালাহউদ্দিন আহাম্মদ লিয়াকত আলী লাকীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি মন্ত্রণালয়ে এসেছি। এখানে এসে জেনেছি মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেছেন। লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।’ 

দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। ২০২৩ সালে জুনেও তাকে অপসারণের দাবিতে আন্দোলন করে সংস্কৃতিকর্মীদের একটি অংশ। তবে নিজের অবস্থানে অনড় থাকেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন লিয়াকত আলী লাকী। সবশেষ ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মত তার মেয়াদ বাড়ানো হয়।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share