Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

বাংলাদেশের নির্যাতিতদের জন্য প্রার্থনা করছি: প্রীতি জিনতা

প্রীতি জিনতা (কোলাজ করা) | ছবি: এক্স

প্রায় ১ মাস পর শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটলো বৈষম্যবিরোধী আন্দোলনের। বর্তমানে চলছে সংস্কার। বিগত কিছুদিন একদিকে যেমন দেশবাসী মেতেছেন আনন্দ উল্লাসে, তেমনি বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। এমন সময় বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।  

১০ আগস্ট নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনা স্থল ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’

প্রীতির আগে সোনু সুদ, রাভিনা ট্যান্ডন ও আদিল হুসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন।

যদিও বলিউড তারকাদের এই উদ্বেগকে দেশের অনেকেই দেখছেন ভারতীয় সরকারের পলিটিকাল এজেন্ডা হিসেবে। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন বিজয়ের পর গোটা দেশেই চলেছে সহিংসতা। যেখানে ক্ষতির সম্মুখীন হয়েছে সর্বস্তরের স্থাপনা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর। এমনকি পুড়ে ছাই হয়েছে জাতির জনকের অমূল্য সংগ্রহশালাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share