Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২২, ২০২৬

আসছে ‘অ্যাভাটার’ সিনেমার তৃতীয় কিস্তি

অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর সাফল্যের পরের পর এবার জানা গেল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।

৯ আগস্ট অ্যাভাটারের তৃতীয় ফ্র্যাঞ্চাইজির নামের পাশাপাশি মুক্তির তারিখও জানিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন।

শুক্রবার (৯ আগস্ট) অনুষ্ঠিত ডিজনির ‘ডি২৩ এক্সপো’ আয়োজনে নির্মাতা জেমস ক্যামেরন এবং অভিনয়শিল্পী জো সালদানা ও স্যাম ওয়ার্থিংটনদের উপস্থিতিতে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ-এর কোনো ফুটেজ দেখানো না হলেও সিনেমাটির বেশ কিছু কনসেপ্ট শেয়ার করা হয়েছে। 

নির্মাতা ক্যামেরন জানিয়েছেন, ‘এ সিনেমায় প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন সবাই, যা আগে কখনো দেখা যায়নি। এ জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, থাকবে ইমোশনও, যা আগের দুই সিনেমায় তেমনভাবে ছিল না। চরিত্রগুলো নানাভাবে দর্শকদের আলোড়িত করবে, দর্শক তাদের ভালোবাসবে, ঘৃণা করবে।‘  

উল্লেখ্য, জানা গেছে চতুর্থ ও পঞ্চম কিস্তির মুক্তির তারিখও। যথাক্রমে ২০২৯ সালের ২১ ডিসেম্বর এবং ২০৩১ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে ছবি দুটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল
0
Share