Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

নাচেই আনন্দ অ্যাঞ্জেলিনা কন্যা শিলোর

শিলো জোলি ও অ্যাঞ্জেলিনা জোলি (বাম থেকে) । ছবি: গুগল

হলিউডের প্রাক্তন দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের কন্যা শিলো জোলি। তিনি বরাবরই থাকেন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে বাবা-মায়ের পরিচয়ের আড়ালে না থেকে নিজেকে অন্যভাবে বিকশিত করতে চান তিনি। আর নাচই হলো তার আনন্দের জায়গা।

সম্প্রতি কোরিওগ্রাফার কোলানি মার্কস লস এঞ্জেলসের মিলেনিয়াম ডান্স কমপ্লেক্সে শিলোর একটি নাচের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি বলেন, ‘বেশ কয়েক বছর ধরে শিলোর সাথে কাজ করছেন তিনি, নাচের জন্য শিলো কঠোর পরিশ্রম করেন। অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় নাচের প্রস্তুতিতে বেশি সময় ব্যয় করেন জোলি কন্যা সে বিষয়েও বলতে ভোলেননি কোরিওগ্রাফার।’

ভিডিওতে শিলোর নাচের প্রতি গভীর অনুরাগও স্পষ্টত ফুটে উঠতে দেখা যাচ্ছে। আর তার পিছনে যে হলিউডের এতো নামকরা দুইজন সেলিব্রেটির ছায়া রয়েছে তা তার নাচের প্রশিক্ষণের সময় একদমই টের পাননি কোরিওগ্রাফার। এ প্রসঙ্গে কোলানি বলেন, তিনি নিজেও মাঝেমধ্যে ভুলে যেতেন শিলো কে! কেননা, তাদের সব মনোযোগ কেবল শিলোর নাচ আরও ইম্প্রুভ করার দিকেই ছিল।

প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের নাম থেকে বাবার নামের অংশ বাদ দিতে আদালতে গিয়েছিলেন শোলি। এজন্য বেশ আলোচনায় এসেছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক…
বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়
0
Share