Sunday, October 18, 2026

পূজায় কী পরিকল্পনা মিমের? সাজবেন ভিন্ন রূপে

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শারদীয় দুর্গাপূজায় কী পরিকল্পনা বিদ্যা সিনহা মিমের? ষষ্ঠী থেকে দশমী, প্রতিদিনই ভিন্ন পোশাক ও সাজে উৎসবের আনন্দ উপভোগ করতে চান ঢালিউডের এই চিত্রনায়িকা। তবে সাজগোজের বাইরেও তাঁর কাছে পূজার সবচেয়ে বড় আনন্দ পরিবারের সদস্য ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো।

প্রতিবারের মতো এবারও পূজার দিনগুলো পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে মিমের। মন্দিরে যাওয়া, প্রিয়জনদের সঙ্গে ঘোরাঘুরি আর উপহার দেওয়া-নেওয়ার মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তিনি।

এবারের পূজার পরিকল্পনা নিয়ে মিম বলেন, ‘প্রত্যাশা করছি, সবাই মিলে অনেক সুন্দরভাবে এবং সুন্দর পরিবেশে যেন পূজার দিনগুলো কাটাতে পারি। একা নয়, সবাই মিলে যেন আনন্দ করতে পারি। পূজার উৎসব শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবারও মন্দিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

পূজার সময় উপহার পাওয়া যেমন আনন্দের, তেমনি প্রিয়জনদের উপহার দিতেও ভালো লাগে মিমের। তাঁর মতে, কাছের মানুষদের সঙ্গে ঘোরাঘুরি এই আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

মিম বলেন, ‘পূজার সময় অনেক উপহার পাই। তবে উপহার যেমন পাই, আবার উপহার দিতেও হয়। দুটোতেই আনন্দ। এ আনন্দ আরও বেড়ে যায়, কাছের মানুষদের সঙ্গে ঘোরাঘুরিতে। আশা করছি, দুর্গাপূজার এ আনন্দ ও উৎসব আমাদের সবার হোক।’

পূজায় কী পরিকল্পনা মিমের, সাজবেন ভিন্ন রূপে
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান বিদ্যা সিনহা মিম। পরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান এই অভিনেত্রী।

পূজায় কী পরিকল্পনা মিমের, সাজবেন ভিন্ন রূপে
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

বড় পর্দায় ‘আমি তোমার হতে চাই’, ‘দামাল’, ‘পরাণ’ ও ‘অন্তর্জাল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন মিম। বিশেষ করে ‘পরাণ’ সিনেমায় অনন্যা চরিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা পায়।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও উৎসবের দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে চান মিম। ভিন্ন সাজে পূজার প্রতিটি দিন উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই এবারের উৎসবে তাঁর অন্যতম পরিকল্পনা।

Share

Read more

Local News