Sunday, October 18, 2026

ইনানী রিসোর্টে আগুন, ক্ষোভ তৌসিফ-ইরফানের

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শোবিজ অঙ্গনের তারকারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ।

ইনানী রিসোর্টে আগুন, ক্ষোভ তৌসিফ-ইরফানের
অভিনেতা তৌসিফ মাহবুব, ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় গভীর কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তৌসিফ মাহবুব। সেখানে তিনি লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

অন্যদিকে, প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরফান সাজ্জাদ। বিশেষ করে, সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

ইরফানের প্রশ্ন, গ্রাহকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে কীভাবে একটি রিসোর্ট ব্যবসা পরিচালনা করতে পারে? তাঁর মতে, ব্যবসার ক্ষেত্রে মানুষের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া এ ধরনের রিসোর্ট কীভাবে কার্যক্রম চালায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ইনানী রিসোর্টে আগুন, ক্ষোভ তৌসিফ-ইরফানের
অভিনেতা ইরফান সাজ্জাদ, ছবি: সংগৃহীত

নিজের ফেসবুক পোস্টে ইরফান লিখেছেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কীভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, টুপটুপ রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। দুর্ঘটনার পর রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মর্মান্তিক এই ঘটনা পর্যটনকেন্দ্রের আবাসন ও বিনোদনস্থলগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব আবারও সামনে এনেছে।

Share

Read more

Local News