Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

বিয়েতে পুরানো গহনা পরেছিলেন রাধিকা!

রাধিকা মার্চেন্ট | ছবি: টাইমস নাউ

দীর্ঘ ছয় মাস ধরে চলতে থেকে অবশেষে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিগ বাজেটের এই বিয়ের আয়োজনগুলোতে মূল আকর্ষণ হিসেবে ছিল রাধিকার আউটফিট। একের পর এক আকর্ষণীয় আউটফিট ও গহনা পরে তাক লাগানোর পর বিয়ের মূল আয়োজনেই কিনা আম্বানি পুত্রবধূ পরেছিলেন পুরানো গহনা! কিন্তু কেন?

রাধিকা তার বিয়েতে পরেছিলেন ফ্যাশন হাউস আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। পুরো পোশাকে ছিল ভরাট জারদৌসি কাজ। সঙ্গে তিনি পরেছিলেন ম্যাচিং ওড়না। আর গলায় গহনা পরেছিলেন জোড়োয়ার চোকার আর হীরা পান্নার মিশেলে তৈরি পাঁচ লহরি হার। এছাড়াও ছিল ছিল ম্যাচিং টিকলি, কানে ঝুমকো, রতনচুর ও হীরার চুরি। এই গহনাগুলোর সবই ছিল পুরানো।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, রাধিকা বিয়েতে যত গহনা পরেছেন, সবই তার নানী, মা ও বোনের। ঐতিহ্য ধরে রাখার জন্যই মূলত পরিবারের গহনা বিয়ের জন্য বেঁছে নিয়েছিলেন আম্বানি পুত্রবধূ। তাদের বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলেই জানা গেছে।

রাধিকা মার্চেন্টের বোনও তার বিয়েতে পরেছিলেন একই গহনা । ছবি: গুগল

প্রসঙ্গত, ১২ জুলাই অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠিত হয়। এরপর ১৩ জুলাই ছিল তাদের শুভ আশীর্বাদ এবং ১৪ জুলাই অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে
0
Share