Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

জীবনের ৭১ বসন্তে মুক্তিযোদ্ধা ও অভিনেতা আসাদ

অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ | ছবি: ফেসবুক

১৫ জুলাই ২০২৪। রণাঙ্গণ থেকে বেতার, মঞ্চ, টেলিভিশন থেকে চলচ্চিত্রে যিনি সমাদৃত সেই বরেণ্য অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের ৭১তম জন্মদিন আজ।

১৯৫২ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আসাদুজ্জামান মোহাম্মাদ রাইসুল ইসলাম। তার বেড়ে ওঠা ঢাকাতেই। খুব অল্প বয়সেই তিনি যোগ দেন থিয়েটারে। ১৯৭২ সালে কোন বিরতি ছাড়া ‘আমি রাজা হব না’ এবং ‘সর্পবিষয়ক গল্প’ শিরোনামের দুটি মঞ্চ নাটকে অভিনয় করে তাক লাগিয়ে দেন সকলকে। ‘এবার তোরা মানুষ হ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় অভিনেতা আসাদের। এরপরে একে একে অভিনয় করেছেন ‘দুখাই’, ‘ঘুড্ডি’, ‘লালসালু’, ‘লালন’, ‘ঘানি’, ‘আধিয়ার’, ‘কীত্তনখোলা’, ‘নদীর নাম মধুমতী’, ‘মনের মানুষ’, ‘নয়নের আলো’, ‘আমার বন্ধু রাশেদ’-এর মত আলোচিত বহুসংখ্যক সিনেমাতে।
‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার কুবের মাঝি হিসেবে অধিক পরিচিতি পান রাইসুল ইসলাম আসাদ।

ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে একুশে পদক ও আজীবন সম্মাননাও পেয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share