Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

মেয়ে নয়, ছেলের বাবা হয়েছেন চাষী ভাই

অভিনেতা চাষী আলম | ছবি: ফেসবুক

১১ জুলাই, মেয়ে নয় বরং ফুটফুটে ছেলে সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ১১ জুলাই, মঙ্গলবার সকালে নরমাল ডেলিভারীতে পুত্র সন্তানের জন্ম দেন ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাইয়ের স্ত্রী তুলতুল ইসলাম। তবে কিছু কারণবসত গণমাধ্যমের খবর করা হয় কন্যা সন্তানের বাবা হয়েছেন অভিনেতা চাষী।  

মেয়ে হবার তথ্যকে ভুল জানিয়ে অভিনেতা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার মেয়ে নয়, সুস্থ একটি পুত্র সন্তান হয়েছে। মা-ছেলে দুজনেই খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গেল বছরের ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন অভিনেতা চাষী আলম। অভিনেতা হিসেবে চাষী ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share