Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩১, ২০২৬

ভারতে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’!

‘তুফান’ পোস্টার | ছবি: ফেসবুক

বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়ে ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি। প্রথম দিন থেকেই দর্শক খরায় ভুগছে রায়হান রাফি পরিচালিত সিনেমাটি। জানেন কি প্রথম পাঁচ দিনে ওপার বাংলায় কত আয় করলো ‘তুফান’?

স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, প্রথম পাঁচ দিনে ভারতে ‘তুফান’ সিনেমা ব্যবসা মাত্র ৭ লাখ টাকা! অর্থাৎ, ১০ লাখের গণ্ডিও পার করতেও ব্যর্থ হয়েছে ঢালিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘তুফান’।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাথে সাক্ষাৎকারে, নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, ‘তুফান বড় বাজেটের ছবি। বাংলাদেশে ১০-১৫ দিনের মধ্যে সেই টাকা আমরা ফিরে পেয়েছি। অসাধারণ ঘটনা। তার মানে, বাণিজ্যিক ছবির চাহিদা এখনও রয়েছে। আর জায়গা ভেদে দর্শক চাহিদা কম-বেশি হতেই পারে। তবে আমার বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরও বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে।‘

উল্লেখ্য, বাংলাদেশে এখনও ‘তুফান’ সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। শুধু বাংলাদেশ নয়, দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ বেশকিছু দেশে ‘তুফান’ দারুণ সাড়া পেয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৭৩ বছরের সম্পর্কের ইতি – মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

সৌন্দর্য প্রতিযোগিতা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মিস ফ্রান্স…
৭৩ বছরের সম্পর্কের ইতি - মিস ইউনিভার্স ছাড়ছে ফ্রান্স

মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ

মালিক সিনেমা প্রচারণা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ মায়ের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও…
মায়ের শাড়ির পাঞ্জাবি পরে ‘মালিক’ প্রচারে আরিফিন শুভ
0
Share