Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

এয়ার আস্ট্রার কক্সবাজারের সেলস অফিসের উদ্বোধন করলেন হামিন আহমেদ

অফিসের উদ্বোধনে হামিন আহমেদ

৮ জুলাই, সোমবার কক্সবাজারে এয়ার আস্ট্রা এয়ারলাইন্সের নতুন সেলস অফিসের উদ্বোধন করেন বামবার সভাপতি, বিএলসিপিএস’র সিইও ও ব্যান্ড মাইলসের দলনেতা হামিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এয়ার অ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের পর মিলাদের আয়োজন করা হয়। যেখানে কক্সবাজারের বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, ‘এয়ার অ্যাস্ট্রা আমার কাছে পরিবারের মতো। তাদের সার্ভিস দেশের অন্যান্য এয়ারলাইন্সের থেকে ব্যতিক্রম ও বন্ধুত্বপূর্ণ। এয়ার অ্যাস্ট্রার এ সেলস অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। আশা করি, তারা তাদের সার্ভিস ও নিরাপদ ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রীদের সেবা দেওয়া চলমান রাখবে। ’

এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা ও ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট ও ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। খুব শিগগিরই আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক…
বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

দ্রৌপদী মুর্মুর জীবনভিত্তিক তথ্যচিত্র নির্মাণের ঘোষণা আমির খানের

রাষ্ট্রপতির জীবন নিয়ে তথ্যচিত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এর জীবন, সংগ্রাম এবং অনন্য উত্থানের গল্প এবার…
দ্রৌপদী মুর্মুর ও আমির খান
0
Share