Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

পারিশ্রমিক বাড়ালেন শাকিব খান!

কলকাতার ‘তুফান’ প্রেসমিটে শাকিব খান | ছবি: আনন্দবাজার

ঢালিউড মেগাস্টার শাকিব খান! চলতি বছরে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ হয়ে তাক লাগিয়েছেন বিশ্বব্যাপী। তিনিই এখন সেরাদের সেরা, তাই-তো আগের থেকে নিজের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন শাকিব খান।

আগের বছর গুলোতে প্রতি সিনেমায় ৪০ লাখ থেকে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান। যদিও ‘প্রিয়তমা’ সিনেমার সময় থেকে পারিশ্রমিকের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি টাকা! চলতি বছরে মুক্তি প্রাপ্ত ‘রাজকুমার’ ও ‘তুফান’ সিনেমার জন্য এই পরিমাণ অর্থ নিজের পারিশ্রমিক বাবদ নিলেও, দেশের বেশ কিছু গণমাধ্যমের খবরে জানা গেছে বিশ্বব্যাপী ‘তুফান’ সাফল্যের পর পরবর্তী সিনেমার পারিশ্রমিক বাড়িয়ে ২ কোটি করেছেন শাকিব খান!

যদিও এই পারিশ্রমিক বৃদ্ধি প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেতা।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ১৫টি দেশে দাপটের সাথে চলছে শাকিব খানের ‘তুফান’! নির্মাতা রায়হান রাফি পরিচালিত অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় শাকিব খান ও চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি
0
Share