Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আম্বানি পুত্রের বিয়েতে গাইবেন জাস্টিন বিবার

আম্বানি পুত্রের বিয়েতে গাইবেন জাস্টিন বিবার | ছবি: ফেসবুক

কয়েক পর্বে প্রাক-বিবাহ আয়োজন করার পর অবশেষে বিয়ের মূল আনুষ্ঠানিকতার সম্পন্ন করতে যাচ্ছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। এরই মাঝে নতুন খবর হলো- তাদের বিয়ের সংগীতের অনুষ্ঠানে এবার গান গাইবেন পপতারকা জাস্টিন বিবার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, অনন্ত ও রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা চলবে ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। এর আগে ৫ জুলাই অনুষ্ঠিত হবে তাদের সংগীতের অনুষ্ঠান। এই সঙ্গীতায়োজনে গান গাইতেই ৪ জুলাই ভারত পৌঁছেছেন জাস্টিন বিবার। অনুষ্ঠানে পারফর্ম করতে তিনি নাকি নিয়েছেন আকাশচুম্বী পারিশ্রমিক।

জানা গেছে, আম্বানিদের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য জাস্টিন বিবার পারিশ্রমিক নেবেন ১০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য যে, ভারতের শীর্ষ ধনকুবের ও এশিয়ার শীর্ষ ধনীদের একজন মুকেশ আম্বানি। তাইতো আম্বানি পরিবারের কারও বিয়ের অনুষ্ঠান মানেই এলাহি কাণ্ড। তাদের বিয়ের আয়োজনের একেকটি অনুষ্ঠান বলিউডের বড় বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেও বড় করে আয়োজন করা হয়। বিশ্বের সকল প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি আয়োজনগুলোতে হাজির হয় হলিউড- বলিউডের তারকারা। তারা কেবল অতিথি হিসেবেই নয়, পারফর্মার হিসেবেও অংশ নেন। এরই অংশ হিসেবে অনন্ত- রাধিকার প্রাক- বিবাহ অনুষ্ঠানের একটি পার্টিতে গান গেয়ে গেছেন পপ তারকা রিয়ানা।

এদিকে অনন্ত- রাধিকার সংগীত অনুষ্ঠানে বিবার ছাড়াও অ্যাডেল, ড্রেক এবং লানা দেল রে পারফর্ম করার কথা রয়েছে। ৫ জুলাই মুম্বাইয়ে আম্বানিদের প্রাসাদিক ভবন অ্যান্টিলিয়াতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এরপর ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share