Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

দীপ্ত টিভিতে শাকিব সপ্তাহ

শাকিব খান | ছবি: গুগল

দীপ্ত টিভিতে ৬ জুলাই থেকে ১২ জুলাই প্রতিদিন দুপুর ২টায় থাকছে শাকিব খান অভিনীত ৭টি বাংলা সিনেমা।

৬ জুলাই শনিবার থাকছে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা ‘বীর’। চলচ্চিত্রটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী। ৭ জুলাই রবিবার থাকছে জাকির হোসেন রাজুর পরিচালনায় বাংলা সিনেমা ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রুমানা খান, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, আলী রাজ, মিশা সওদাগর প্রমুখ।

৮ জুলাই সোমবার থাকছে আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় বাংলা সিনেমা ‘তুমি আমার মনের মানুষ’। রোমান্টিক এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, মিশা সওদাগর প্রমুখ। ৯ জুলাই মঙ্গলবার থাকছে শাহীন সুমনের পরিচালনায় বাংলা সিনেমা ‘মন যেখানে হৃদয় সেখানে’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। পাশাপাশি নিরব, সুইটি, ববিতা, অরুণা বিশ্বাস ও মিশা সওদাগর সহ অন্যান্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

১০ জুলাই বুধবার থাকছে এনায়েত করিমের পরিচালনায় বাংলা সিনেমা ‘বাহাদুর সন্তান’। অভিনয় করেছেন শাকিব খান, একা। ১১ জুলাই বৃহস্পতিবার থাকছে এফ আই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ওমর সানী প্রমুখ।

১২ জুলাই শুক্রবার থাকছে জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী যৌথভাবে পরিচালিত বাংলা সিনেমা ‘শিকারি’। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব অভিনয় করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share