Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

বিরতি ভেঙে ফিরলেন ‘রকস্টার’ লিসা

দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা লিসা | ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে ২৯ জুন নতুন গান ‘রকস্টার’ প্রকাশ্যে এনেছেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা লিসা।

২ মিনিট ৪৮ সেকেন্ডের এই গানের মিউজিক ভিডিও-তে রাতের ব্যাংককের অলিগলিতে নাচতে দেখা গেছে লিসাকে। ইউটিউবে ‘রকস্টার’ প্রকাশের মাত্র ১২ ঘণ্ট্য ভিউ ছাড়িয়েছিল ২ কোটিরও বেশি। যা চলতি বছরের প্রথম ১২ ঘণ্টায় ভিউয়ের দিক থেকে শীর্ষে থাকা আইইউয়ের ‘লাভ উইনস অল’ -গানটি কেউ পেছনে ফেছে।

আর বিগত দুই দিনে ইউটিউবে ৪ কোটি ৮০ লাখেরও বেশিবার দেখা হয়েছে লিসার ‘রকস্টার’। এই খবরে আপ্লুত লিসা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অবশেষে নতুন একক গান প্রকাশ করতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। একটু সময় নিয়েই কাজটা করেছি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন বলে ধন্যবাদ।’

লিসা আরও লেখেন, ‘প্রায় তিন বছর পর আমার কোনো একক গান প্রকাশিত হলো। আশা করি, গানটি আপনারা উপভোগ করছেন। এটি মাত্র শুরু, আরও গান আসছে। সঙ্গেই থাকুন।’

প্রসঙ্গত, মাত্র ১৩ বছর বয়সে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় আসেন নাছ-গান প্রেমী মেয়ে লিসা ২০১৬ সালে অবশেষে সুযোগ পান ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবে ব্যান্ডটির ডেব্যু সং ‘বুম্বাইয়া’ দিয়ে কে-পপ প্রেমীদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেন। লিসা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share