Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বলিউডের নতুন জুটি আয়ুষ্মান- রাশমিকা

আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা । ছবি: ফেসবুক

‘পুষ্পা’ হোক কিংবা ‘অ্যানিমেল’, একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের মাতিয়ে রেখেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘পুষ্পা টু’ সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষে। এ ছবির গান ও টিজার ইতিমধ্যেই ছুঁয়ে গেছে দর্শকদের মন। এরই মধ্যে শোনা যাচ্ছে, বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে প্রথমাবারের মত জুটি বাঁধতে চলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, দীনেশ বিজন প্রযোজিত ও আদিত্য সারপোতদার পরিচালিত ‘ভ্যাম্পায়ার অব বিজয় নগর’ শীর্ষক ছবিতে কাজ করার জন্য কথা বলা হয়েছে রাশমিকা ও আয়ুষ্মানের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে কাজ শুরু হবে হরর-কমেডি ঘরানার এই চলচ্চিত্রটির।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাশমিকা ব্যস্ত আছেন ‘পুষ্পা ২’ ও ‘সিকান্দার’ সিনেমা নিয়ে। এই দুই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউডের ভাইজান সালমান খানকে।

অপরদিকে, রাশমিকার সাথে নতুন সিনেমায় কাজ করার আগে আয়ুষ্মানকে শেষ করতে হবে করণ জোহরের একটি ছবি এবং ‘বর্ডার ২’ সিনেমার শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share