Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘তুফান’-এর নতুন রেকর্ড!

‘তুফান’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

আগামী ২৮ জুন একযোগে ‌‘তুফান’ মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে। মুক্তির আগেই টিকেট বিক্রিতে সিনেমাটি গড়লো নতুন রেকর্ড!

অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়েছে তুফান। এই প্রথম কোনও বাংলা সিনেমা মুক্তির ১০ দিন আগেই ২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে।

পরিবেশক বঙ্গজ ফিল্মস প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‌‘অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে, বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

এর আগে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ ছবির। অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল ৮০০টি।

প্রসঙ্গত, তুফান নির্মিত হয়েছে একজন গ্যাংস্টারের গল্পে। ফিকশনধর্মী এ ছবির পটভূমি নব্বই দশকের। দ্বৈত চরিত্রে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে জুটি বেঁধেছেন টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share