Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মেসির জন্য সরাসরি মাঠে মেহজাবীন-ফারিণ

যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে মেহজাবীন-ফারিণ | ছবি: ফেসবুক

বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের তালিকায় সাধারণ জনগণের পাশাপাশি রয়েছে তারকারাও। এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী। 

মেসিদের খেলা উপভোগ করার জন্য যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে খেলা দেখেছেন মেহজাবীন-ফারিণ। সোশ্যাল মিডিয়ায় তাসনিয়া ফারিণ তো ফাঁকা গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুরে সেটির ক্যাপশনে লিখেছেন, ‘Never early for Messi!’

যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

আরেকদিকে আর্জেন্টিনার ভক্ত মেহজাবীন ফেসবুকে দুটি পোস্ট করেন। যেখানে বেশকিছু ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজকে কে জিততে পারে?’।

যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

পরের পোস্টে কোপা আমেরিকা ২০২৪ ফটো ডাম্প নামে আরও কিছু ছবি আপ করেন। ছবিতে ভিন্ন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন মেহজাবীন। এসময় তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি।

উল্লেখ্য, কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হলো তাদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share