Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৬, ২০২৬

যেদিন গোসল করেন না শাহরুখ খান 

শাহরুখ খান | ছবি: ফেসবুক

বলিউড বাদশাহ শাহরুখ খান। যিনি তার বলিউডের সহকর্মীদের কাছে সুগন্ধীর কারণে বিশেষভাবে পরিচিত। অভিনেতা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে নিজেও জানিয়েছেন যে, পারফিউম তার খুব প্রিয় একটি জিনিস! কিন্তু সুগন্ধী বা পারফিউমের বিষয়ে এতো শৌখিন হওয়ার পরও, সবার পছন্দের এই নায়ক নাকি সপ্তাহের একদিন গোসল করেন না!

আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী, বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল একটি সাক্ষাৎকারে ফাঁস করেছিলেন শাহরুখকে নিয়ে এক গোপন তথ্য। তিনি জানান, পুরো সপ্তাহ ব্যস্ততার মাঝে সময় পার করেন শাহরুখ। কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ রবিবার হলো অভিনেতার জন্য অলসতায় কাটানোর দিন। আর একারণে সেদিন কিছুই করতে চান না তিনি। এমনকি গোসলও করেন না অভিনেতা।

ফরিদা জালাল | ছবি: কইমই

কেবল ফরিদা জালালই নয়, শাহরুখ নিজেও একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, রবিবার মানেই তার জন্য অলস দিন। আগের রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার ফলে এদিন অভিনেতার ঘুমও ভাঙ্গে দেরিতেই। প্রায় সময়ই স্ত্রী গৌরী খানের বকুনি খেয়ে ঘুম ভাঙ্গে তার।

গৌরী খান ও শাহরুখ খান । ছবি: দ্য ইকোনমিক টাইমস

বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ স্ত্রীর বকুনি খেয়েও তাকে ছলাকলা দিয়ে বিষয়টি ঘুরিয়ে দিতে চেষ্টা করেন। শাহরুখের ভাষ্যমতে, ‘গৌরী যখন বকুনি দেয়া থামায়, আমি তখন ঢুলুঢুলু চোখে ওর দিকে তাকাই আর বলি—ও কত সুন্দর!’

বলিউড বাদশাহ আরও জানান, ঘুম থেকে ওঠার পরও সারা দিনটা তার কাটে শুয়ে-বসেই। খাওয়া-দাওয়া ও সিনেমা দেখার পাশাপাশি কখনও নিজের পোষ্য কুকুরকে স্নান করালেও শাহরুখের মনেই থাকে না নিজের গোসলের কথা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪

১৩৩ বার ডোরবেল বাজিয়ে বিপাকে বিটিএসভক্ত

বিটিএসভক্তের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক-এর বাড়িতে বারবার গিয়ে…
বিটিএস
0
Share