Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সোনাক্ষীর মেহেদি অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে

সোনাক্ষী সিনহা ও ইকবাল জাহির | ছবি: গুগল

বিয়ের সানাই বাজছে বলিউডের সিনহা বাড়ি ‘রামায়ণে’। ২৩ জুন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও ইকবাল জাহির গাঁটছড়া বাঁধতে চলেছেন। এরই মাঝে অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে অভিনেত্রীর মেহেদি অনুষ্ঠান থেকে তোলা ছবি।

মূলত মেহেদি অনুষ্ঠানে বেশ কয়েকজনের সাথে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছেন হবু দম্পতি সোনাক্ষী- জাহির। আর সেই ছবিই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি তাদের বন্ধু জাফর আলী মুন্সি তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

সোনাক্ষী সিনহার মেহেদি অনুষ্ঠানের ছবি । ছবি: ফেসবুক

সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান নিয়ে জানা গেছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকে বিয়েতে সেজে উঠবেন অভিনেত্রী। অপরদিকে, মণীশ মালহোত্রার তৈরি গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহিরকে।

সোনাক্ষী সিনহার মেহেদি অনুষ্ঠানের আরও একটি ছবি । ছবি: ফেসবুক

অতিথি তালিকাতে রয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলিউডের ভাইজান সালমান খান।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কের পর জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী- জাহির। এর আগে বলিউডের হাওয়ায় গুঞ্জন উড়লেও প্রেম নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা

পহেলা বৈশাখ – বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share