Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২১, ২০২৬

৩০ বছর বয়সী অবিবাহিতদের জন্য মেহজাবীনের বার্তা

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

ঈদ আয়োজনে ভিন্নভাবে আলোচনায় উঠে এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২১ জুন সমাজের কঠিন এক সত্য, অবিবাহিত ৩০ বছর বয়সীদের নিয়ে কথা বলেছেন তিনি।

২১ জুন, শুক্রবার মন ভাঙার অনুভূতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মেহজাবীন লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে ‘দিজ ইজ নট ফেয়ার। আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশপাশে অনেকেই এই রোগে ভুগছেন কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না। এ কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’

মূলত এবারের ঈদে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীর নাটক ‘তিথি ডোর’। যেখানে দেখানো হয়েছে ৩০ বছর বয়সী অবিবাহিত মেয়েদের নানা টানাপোড়েন থেকে হতাশা এবং সর্বশেষ আত্মহননের চিন্তা। আর এই নাটকের প্রসঙ্গ টেনে সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তাটি দিয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব

বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো আরেকটি আন্তর্জাতিক সাফল্য। ২৮তম সাংহাই আন্তর্জাতিক…
সাংহাই চলচ্চিত্র উৎসব

ধানুশ-ম্রুণালের সম্পর্ক গুঞ্জনে নতুন মোড়, বিচ্ছেদের দাবি

ধানুশ–ম্রুণালের বিচ্ছেদ দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে কয়েক মাস ধরেই…
ধানুশ ও ম্রুণাল ঠাকুর
0
Share