Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

প্রথমবার জুটি বাধছেন কারিনা-আয়ুষ্মান?

কারিনা কাপুর খান, আয়ুষ্মান খুরানা ও নির্মাতা মেঘনা গুলজার (বাম থেকে কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

‘তলওয়ার’, ‘রাজি’, ‘ছপাক’, ‘শ্যাম বাহাদুর’-এর মতো ছবির নির্মাতা মেঘনা গুলজার ফের আসছেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দায়রা’ নিয়ে। এবার ছবির প্রধান চরিত্রের জন্য বেছে নিয়েছেন কারিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানাকে।

নির্মাতা মেঘনার হাত ধরেই প্রথমবার বড়পর্দায় জুটি বাধছেন কারিনা-আয়ুষ্মান।

২০১৯ সালে হায়দরাবাদে ঘটে যাওয়া একটি ধর্ষণ ও হত্যার ঘটনার নাড়িয়ে দিয়েছিল পুরো ভারত। ২০১৯ সালের সেই ধর্ষণ ও হত্যার ঘটনার সাথে চারজন অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে এগিয়েছে ‘দায়রা’ সিনেমার গল্প।

এরই মধ্যে কারিনা ও আয়ুষ্মান, দুজনের সাথে কথা বলছেন মেঘনা। তবে এখনো চুক্তি সই হয়নি।

২০২৫ সালে মুক্তির আশায় থাকা ‘দায়রা’র শুটিং শুরু হবে চলতি বছরের শেষভাগেই। ছবির ঘটনা প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘২০১৯ সালের ডিসেম্বরের এক রাতে হায়দরাবাদে এক নারী পশু চিকিৎসক, দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তাকে হত্যা করা হয়। এই ধর্ষণ ও হত্যার ঘটনার সাথে জড়িত চার অভিযুক্ত ব্যক্তি বিচারের আগেই পুলিশের হাতে নিহত হন। ২৫ বছরের ওই তরুণীর অগ্নিদগ্ধ মরদেহ যেখানে পাওয়া গিয়েছিল, সেই জায়গায়ই তারা নিহত হন। কিন্তু কে এই কাজ করলো আর কেন? উত্তর মিলবে সিনেমায়।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেলবোর্নে ‘লিগ্যাসি ট্যুর’-এ মঞ্চ মাতাবেন রুনা লায়লা

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষ এক…
রুনা লায়লা

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়

বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ বাবা ও সন্তানের সম্পর্কের আবেগঘন গল্প নিয়ে বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক…
বাবা দিবসে ‘বাবার ডায়েরি’ ছুঁয়ে যাচ্ছে দর্শকের হৃদয়
0
Share