Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শ্রবণশক্তি হারিয়েছেন কণ্ঠশিল্পী অলকা!

ভারতীয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক | ছবি: ইনস্টাগ্রাম

সংক্রামক রোগে আক্রান্ত হয়ে হঠাৎ নিজের শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

সম্প্রতি নিজীএর সোশ্যাল মিডিয়া পোস্টে কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি আমার সমস্ত ভক্ত, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, কয়েক সপ্তাহ আগে আমি ফ্লাইট থেকে নামার সাথে সাথেই বুঝতে পারি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। গত কয়েক সপ্তাহ ধরে বোঝার পর আজ আপনাদের কাছে বিষয়টি জানাতে আসলাম। এ কারণে অনেকে জিজ্ঞেস করেছেন আমি নিখোঁজ কেন, এটিই তার কারণ।’

সোশ্যাল হ্যান্ডেলে অলকা তার ভক্ত এবং সহকর্মীদের উচ্চশব্দে গান শোনা ও হেডফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন। এবং নিশ্চিত করেছেন খুব দ্রুত সুস্থ হয়ে শ্রোতাদের মাঝে ফিরে আসবেন।

চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষায় জানা গেছে, ভাইরাস সংক্রমণের ফলে একটি বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন এই শিল্পী। সে কারণেই কানে শুনতে পাচ্ছেন না।

উল্লেখ্য, দুই বার জাতীয় পুরস্কার জয়ী অলকা ইয়াগনিক সবশেষ গান গেয়েছেন ‘ক্রু’ এবং ‘অমর সিং চামকিলা’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share