Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

পারিশ্রমিক না পেয়ে কিভাবে উশুল করেছিলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার | ছবি: ফেসবুক

অক্ষয় কুমার মানেই কোটির খেলা। ‘ডিপেন্ডেবল’ শিল্পী হিসেবে তার সুনাম আছে। তবে সবসময় এমন ছিল না। বিশেষ করে শুরুটা ছিল বন্ধুর। তখনই ঘটে পারিশ্রমিক না পাবার ঘটনা।

নাম প্রকাশ না করে আক্কি জানান, একবার ৭৫ হাজার রূপি পারিশ্রমিকে একটি ছবির জন্য কাজ করেন তিনি। তার মাঝে হাতে ৪৫ হাজারের মতন পেয়েও যান। গোল বাঁধে সিনেমা মুক্তির পর।

অক্ষয় কুমার | ছবি: ফেসবুক

সিনেমা ফ্লপ। প্রযোজক সিদ্ধান্ত নিলেন, অক্ষয়কে বাকী পারিশ্রমিক দেবেন না। তাতে অক্ষয় মোটেও দেবে গেলেন না। পৌঁছে গেলেন প্রযোজকের বাসায়।

দরজা খুলতেই কোনও বাক্য বিনিময় না করে বাসায় ঢুকলেন। সামনে ছিল একটি টেপ রেকোর্ডার। খুবই শান্ত অবস্থায় তার খুলে টেপ রেকোর্ডার হাতে নিলেন। ঘর থেকে বের হবার সময় দেখেন একটি জুসার। সেটাও নিলেন। নিয়ে নিরবে বের হয়েে এলেন। কতটুকু টাকা উশুল হয়েছিল তা না জানালেও অক্ষয় জানান, মনে শান্তি পেয়েছেন ঐ কাজটি করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share