Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

‘তুফান’ তান্ডবের মাঝেই শাকিবের ‘দরদ’

শাকিব খান । ছবি: ভিডিও থেকে স্ক্রিন শট নেয়া

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি দেখতে ঈদের দিন থেকেই দর্শকদের উপচে পড়া ভিড়। মুহূর্তের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে টিকিট। শাকিবের ‘তুফান’ তান্ডবের মাঝেই আরও এক উপহার পেয়েছেন শাকিবিয়ানরা!

১৭ জুন একদিকে যখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’, অপরদিকে প্রকাশিত হয়েছে শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর টিজার। প্রিয় অভিনেতা থেকে ঈদে দুইটি উপহার পাওয়া শাকিবিয়ানদের জন্য ডাবল ধামাকার বরাবর। ‘দরদ’-এর শাকিবকে দেখে নেটিজেনরা বলছেন শাকিব যেন নিজেকেই নিজে টেক্কা দেয়ার কম্পিটিশনে নেমেছেন।

শাকিব খান ও সোনাল চৌহান । ছবি: ফেসবুক

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে শাকিব অভিনয় করেছেন ‘দরদ’ সিনেমায়। ছবিটির টিজারটি শুরু হয় এই নায়িকার সাথে শাকিবের রোমান্স দিয়েই। তবে রোমান্টিক অবতারে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। একটু আগাতেই রহস্য ও অ্যাকশন দৃশ্যের সাথে রক্ত নিয়ে খেলা করেছেন শাকিব। যা রীতিমত দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে।

টিজারের একটি দৃশ্যে শাকিব খান । ছবি: ভিডিও থেকে স্ক্রিন শট নেয়া 

‘দরদ’ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। এর আগে এই নির্মাতা ফেসবুকে ‘দরদ’ নিয়ে শতর্ক বার্তা দিয়েছিলেন। মামুন তার পোস্টে লিখেছিলেন, ‘যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না।’

টিজার প্রকাশের পর নেটিজেনরাও বলছেন, ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন মামুনের শতর্ক বার্তারই প্রমাণ মিলেছে।

ঈদের দুইদিন আগে থেকেই ‘দরদ’ সিনেমার ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন মামুন। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘থামবে ঝড়, আসবে বৃষ্টি—‘দরদ’-ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি’।

অবশেষে টিজার প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে ‘দরদ’। সিনেমাটি চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা জানিয়েছিলেন অনন্য মামুন। শাকিব-সোনাল ছাড়াও এই সিনেমার আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share