Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রাফির মনে কবে তুফান তুললেন মিমি

রায়হান রাফি ও মিমি চক্রবর্তী । ছবি: ফেসবুক

‘তুমি কোন শহরের মাইয়াগো লাগে উরাধুরা’ এই গান তো সবার মুখে মুখে মুক্তির পর থেকেই! তা কোন শহরের ‘মাইয়া’ তা সকলেই জানেন বটে। তিনি পশ্চিমবঙ্গের তারকা মিমি চক্রবর্তী। যদিও নিজেকে বললেন – আমি বাঙালি।

একারণেই হয়তো এপার বাংলার টানে উরাধুরা গার্ল মিমি খুব সকালে উড়েই এলেন তুফান চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে অংশ নিতে। মঞ্চে থাকা শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী আর রায়হান রাফির মাঝে তিনি ছিলেন অনেকেরই বক্তব্যের মূল কেন্দ্রে। শাকিব খান তো বলেই দিলেন, রাফির মন মিমিকে দেখলেই বলে ‘বোঝেনা সে বোঝে না..’।

‘তুফান’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

এই হাস্যরসের মাঝেই রাফি নিজেও জানান, আসলেই টালিগঞ্জের দর্শকপ্রিয় সিনেমা ‘বোঝে না সে বোঝেনা’ দেখার পরেই তিনি দারুণ ভক্ত হয়ে যান মিমির। রাফি বলেন, ‘এতো ন্যাচারাল অভিনয় করা যায় তা আমি মিমিকে দেখেই বুঝেছি..’।

এজন্যই হয়তো শাকিবের বিপরীতে ঠিক ঠিক বুঝেশুনে যুক্ত হলেন, ‘বোঝে না সে বোঝে না’ কন্যা মিমি চক্রবর্তী- যিনি বাংলাদেশের উরাধুরা গার্ল এখন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share