Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আসছে ‘মির্জাপুর থ্রি’

‘মির্জাপুর থ্রি’ ওয়েবসিরিজ পোস্টার | ছবি: ইনস্টাগ্রাম

অপেক্ষার অবসান করে প্রকাশ্যে এলো ভারতের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মির্জাপুর’-এর তৃতীয় কিস্তি মুক্তির তারিখ। আগামী ৫ জুলাই থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘মির্জাপুর থ্রি’।

প্রাইম ভিডিওর অফিসিয়াল নিজেদের ইনস্টাগ্রাম পেজে সিজন থ্রি’র পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মির্জাপুর সিজন থ্রি মুক্তির প্রস্তুতি শেষ। তারিখটি লিখে রাখুন এখনই। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’

নেটিজেনদের ধারণা আগের দুই সিজনের থেকেই এগিয়ে যাবে ‘মির্জাপুর থ্রি’র ঘটনা। ত্রিপাঠি ও পণ্ডিত পরিবারে উপস্থিত হওয়া নতুন সমস্যা গুলোকেও দেখতে পাবেন বলে ধারণা অনেকের। কারণ আগের চেয়ে অনেক বেশি বাজেটে নির্মিত হচ্ছে মির্জাপুরের তৃতীয় কিস্তি।

উল্লেখ্য, ‘মির্জাপুর থ্রি’ ওয়েবসিরিজে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রশিকা দুগল, অমিত সিয়াল, শিবা চাড্ডা, রাজেশ তৈলাঙ্গসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share