Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শুনলাম আমার নাকি এইডস হয়েছে- মমতাজ

মমতাজ বেগম | ছবি: ফেসবুক

দর্শকপ্রিয় গায়িকা মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত। সম্প্রতি এমনই এক খবর ছড়িয়ে পড়ে অন্তর্জালে। বিষয়টি নিয়ে অবগত আছেন স্বয়ং গায়িকাও।

এইডসে আক্রান্ত হওয়া প্রসঙ্গে কথা বলেছেন মমতাজ। তিনি জানান,

শুনলাম, আমার নাকি এইডস হয়েছে। এইডস হয়েছে খবরটি গুজব। বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। ঈদের পরও দেশের বাইরে যাচ্ছি।

মমতাজ বেগম | ছবি: ফেসবুক

যারা গুজব ছড়িয়েছে তাদের উদ্দেশ্যে গায়িকা যোগ করেন, ‘যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এগুলো ভালো না, ভালো পথে থাকেন। আর আমার ভক্তদের বলব, এসব গুজবে কান দেবেন না। সবার দোয়ায় আপনাদের মমতাজ অনেক অনেক ভালো আছে।’

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি স্টেজ শো’তে অংশ নিতে দেখা গেছে মমতাজকে। আসন্ন ঈদুল আজহায়ও একগুচ্ছ গান নিয়ে তার হাজির হওয়ার কথা রয়েছে ভক্ত-শ্রোতাদের সামনে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share