Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

ঈদে ফের আসছে মাহফুজুর রহমানের গান

মিডিয়া ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান | ছবি: ফেসবুক

প্রতিবারের মত আসন্ন ঈদুল আযহাতেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী ড. মাহফুজুর রহমান। যদিও গান শুনিয়ে শুরু থেকেই সমালোচনায় তিনি।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় একগুচ্ছ গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

বাংলা গানের পাশাপাশি বিশেষ ঈদ আয়োজনে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গান। সেগুলো হচ্ছে ‘নীলে নীলে আম্বার’, ‘দিল দে দিয়া হ্যায়’, ‘হামে অর জিনে কি’, ‘জিনা ইয়াহান মারনা ইয়াহান’। এ ছাড়াও ‘আমার চোখের আলো’, ‘তুমি তো জানো না প্রিয়’, ‘তোমার নিঃশ্বাসে বিষ ছিল’, ‘চুপ কেন তুমি চুপ কেন’ এবং ‘প্রথম প্রেম’ শিরোনামের গানগুলো গাইবেন ড. মাহফুজুর রহমান।

গানের প্রতি তীব্র ভালোবাসা থেকেই একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়েও নিজেকে যুক্ত করেছেন গানের ভুবনে। ২০১৭ সালের কোরবানির ঈদেই শুরু হয় ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share