Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

কি বানানো হবে ডিপজলের ‘পর্বত’ সিনেমা হল ভেঙে?

‘পর্বত’ সিনেমা হল ও ডিপজল । ছবি: গুগল

ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এছাড়াও ডিপজল ঢাকার গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হল ‘পর্বত’-এর মালিক। হলটি নিয়ে অভিনেতা সম্প্রতি জানালেন নতুন তথ্য।

অনেকদিন থেকেই বন্ধ ছিল ‘পর্বত’ সিনেমা হল। এই হলটি এবার ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হলের জায়গায় নাকি মার্কেট তৈরি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই।

যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় ডিপজল আশ্বাস দিয়েছিলেন হল-সংকট দূর করার। সেখানে নিজে যে হলের মালিক, সেই হলই ভেঙে ফেলার খবরে আবারও সমালোচনার শিকার তিনি।

তবে বিষয়টি নিয়ে ডিপজল জানান, ‘পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।‘

অর্থাৎ, হল ভেঙে মার্কেট তৈরি করা হলেও সিনেপ্রেমীদের নিরাশ করবেন না বলেই আশ্বাস দিয়েছেন ডিপজল। এবার দেখার পালা পরিকল্পনার বাস্তবায়ন কিভাবে করবেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

“দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” ছবির প্রথম লুক প্রকাশ

দ্য বিটলস “দ্য বিটলস-এ ফোর ফিল্ম সিনেমাটিক ইভেন্ট” সিনেমার প্রথম লুক প্রকাশ করেছে প্রযোজক সংস্থা। বহুল…
দ্য বিটলস-এ ফোর ফিল্ম

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল’ হয়ে পুরস্কার জিতলেন জয়া কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান।…
কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

সেরা সিনেমা ‘সাঁতাও’, সেরা নির্মাতা সুমন ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে।  সেরা…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন নিশো ও পুতুল

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাপস ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’…
গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
0
Share