Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

হত্যাচেষ্টার অভিযোগে হলিউড অভিনেতা গ্রেপ্তার

মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্ন ও অভিনেতা নিক পাসকোয়াল | ছবি: বিবিসি

সাবেক প্রেমিকা ও হলিউড মেকআপ আর্টিস্ট অ্যালি শেহর্নকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত এলাকা থেকে হলিউড অভিনেতা নিক পাসকোয়ালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিবিসির খবরে, লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির মতে, নিষেধাজ্ঞা অমান্য করে সাবেক প্রেমিকার বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রেমিকাকে একাধিকবার ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছেন নিক পাসকোয়াল। পরে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক পালিয়ে যান তবে শেষ রক্ষা হয়নি। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েন তিনি।

চিকিৎসকের তথ্যমতে বর্তমানে সংকটজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অ্যালি শেহর্ন। তার চিকিৎসা সহায়তায় একটি তহবিল ফান্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ‘রেবেল মুন-১’ ‘জবস’, ‘হাউ আই মিট ইউর মাদার’, টেলিভিশন সিরিজে দেখা গেছে নিক পাসকোয়ালকে। এছাড়াও কমেডি পডকাস্ট ‘ন্যাশন্যাল ডে রিফ’ ও ‘এ ডেমন’র ডেসটিনি: দ্য লোন ওয়ারিয়র’-এও দেখা গেছে এই হলিউড অভিনেতাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত…
তানজিন তিশার বিরুদ্ধে
0
Share