Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

নাম বদলাতে আদালতে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে

নাম বদলাতে আদালতে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মেয়ে | ছবি: গুগল

হলিউডের আলোচিত প্রাক্তন দম্পতি অভিনয়শিল্পী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তাদের মেয়ে শিলো নুভেল জোলি পিট আদালতের দ্বারস্থ হয়েছেন। কারণ নিজের নামের সাথে তিনি চান না তার বাবার ‘পিট’ পদবী। শুধু ‘শিলো জোলি’ নামেই পরিচিত হতে চান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, ২৭ মে নিজের ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে নিজ নাম থেকে বাবার পদবী বাদ দেয়ার জন্য আবেদন করেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দম্পতির মেয়ে শিলো।

ছয় ভাইবোনের মাঝে শিলো তৃতীয়। তবে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছেলে-মেয়েদের মধ্যে তিনিই প্রথম নয় যিনি ব্র্যাডের পদবী মুছে ফেলতে চাচ্ছেন নিজ নাম থেকে। ২০২৪ সালের শুরুতেই শিলোর ১৫ বছর বয়সী বোন ভিভিয়েনকেও দেখা গিয়েছিল কেবল মায়ের পদবীতেই নিজেকে পরিচয় দিতে। ‘দ্য আউটসাইডারস’ মঞ্চনাটকে ভিভিয়েন নিজের নামে শুধু মায়ের পদবী ব্যবহার করেছিলেন। এছাড়াও ২০২৩ সালে একটি ভিডিওতে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার বড় মেয়ে জাহারাকে স্পেলম্যান কলেজে আলফা কাপ্পা আলফা সোরোরিটিতে যোগদানের সময় ‘জাহারা মার্লে জোলি’ নামে নিজেকে পরিচয় দিতে দেখা গিয়েছিল।

তবে ভাইবোনদের মধ্যে শিলো জোলি-ই প্রথম যিনি নাম পরিবর্তনের জন্য আদালতে গেলেন।

ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার ছয় সন্তানরা হলেন ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন। বর্তমানে মায়ের অভিভাবকত্বেই রয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা। কিন্তু সেই আবেদনের চূড়ান্ত রায় হয়নি এখনও। এরই মাঝে বর্তমানে তাদের যৌথভাবে কেনা একটি ফরাসি ওয়াইনারি শ্যাটো মিরাভাল সংক্রান্ত ব্যাপারে আইনি লড়াই করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share