Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

ইটালিতে আম্বানিপুত্রের দ্বিতীয় প্রাক-বিয়ে, গাইছেন শাকিরা!

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এবং পপ গায়িকা শাকিরা | ছবি: পিঙ্কভিলা

আগামী ২৯ মে ইতালি অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। এবারের আয়োজনে আমন্ত্রিত হয়েছেন পপ গায়িকা শাকিরা।

ভারতীয় গণমাধ্যম ডিএনএর খবরে, ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত সমুদ্রপথে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া বিলাসবহুল ক্রুজে প্রাক্‌–বিবাহ অনুষ্ঠান উপভোগ করবেন অনন্ত-রাধিকা। অতিথির তালিকায় রয়েছে ৮০০ জনের বেশি বিশেষ অতিথি ও প্রায় ৬০০ জন কর্মী থাকবেন ক্রুজে।  

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট | ছবি: ডিএন

শুধু তাই নয় ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। শুধু শাকিরাই নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান।

আম্বানি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা। এবারের আয়োজনেও উপস্থিত থাকবে বলিউড তারকারা। ইতালির উদ্দেশ্য এরই মধ্যে মুম্বাই ছেড়েছেন সালমান খান, রণবীর-আলিয়া দম্পতিসহ আরও অনেক তারকারা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট | ছবি: পিঙ্কভিলা

প্রি-ওয়েডিং ক্রুজের একটি আকর্ষণীয় দিক হল যে পুরো উদযাপনটি হবে স্পেস-থিমভিত্তিক। এটি মাথায় রেখে, রাধিকা মার্চেন্ট একটি দুর্দান্ত কাস্টম-মেড গ্রেস লিং কউচার পিস পরবেন। রাধিকা মার্চেন্টের এই গাউনটি অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে। জানা গেছে, গ্যালাকটিক রাজকুমারীর কন্সেপ্ট দ্বারা অনুপ্রাণিত এই বিশেষ পোশাক।

উল্লেখ্য, ইতিমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। সমুদ্রের বুকে জমকালো প্রাক বিয়ের অনুষ্ঠানের পরই ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দিলীপ কুমারকে কাছে পেয়েও ছবি তোলেননি মোশাররফ করিম

তারকার তারকা প্রেম সাধারণ মানুষরা শিল্পী, খেলোয়াড় থেকে শুরু করে সবরকম তারকাদেরকেই ফলো করেন, ছবি তুলতে চান,…
দিলীপ কুমারকে মোশাররফ করিম

পদাতিক নাট্যোৎসবে সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা ও কামাল বায়েজিদ

পদাতিকের বিশেষ আয়োজন ভাষাসৈনিক, শিক্ষাবিদ এবং প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সৈয়দ বদরুদ্দীন হোসাইন-এর স্মৃতিকে ধারণ…
পদাতিক নাট্যোৎসব

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা
0
Share