Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

সিয়ামের ‘জংলি’তে প্রিন্স মাহমুদের চার গান!

গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ | ছবি: ফেসবুক

‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ রাজকুমার’ সিনেমা ‘মা’ গানে শ্রোতা ভক্তদের ভালোবাসা পেয়ে জনপ্রিয় গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ আবার ফিরছেন বাংলা সিনেমার গানে। আসন্ন ঈদুল আযহায় মুক্তির আশায় থাকা সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমায় কেবল একটি নয় চারটি গানেরই সুর ও সংগীতায়োজন তিনি।

প্রিন্স মাহমুদের সংগীতায়োজন প্রসঙ্গে নির্মাতা এম রাহিম জানিয়েছেন, ‘আমাদের ছবির সাথে প্রিন্স মাহমুদ নামটি ভালোভাবেই যুক্ত করতে পেরেছি। প্রিন্স ভাই আমাদের কিংবদন্তি। ‘জংলি’ সিনেমার সবগুলো গান তিনিই করেছেন। এবং গানগুলো এত ভালো করেছেন যে দর্শক শ্রোতারা গানগুলোতে বুঁদ হয়ে থাকবেন বলে আমার বিশ্বাস।’

এ বিষয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘একই সিনেমার সবগুলো গানের দায়িত্ব আমার নেওয়া হয়নি কখনো। সময়ও হয়ে ওঠেনি তেমন। তবে জংলির আগে আরো একটি সিনেমার সবগুলো গানের দায়িত্ব নিয়েছি। কিন্তু সেটা শেষ হয়নি এখনো। তার আগেই জংলির গান করা সম্পন্ন হয়েছে। সিনেমাও আগেই মুক্তি পাচ্ছে। তাই বলতে গেলে জংলিই আমার প্রথম সিনেমা, যে সিনেমার সবগুলো গান আমি করেছি। এবং গানগুলো অসাধারণ হয়েছে। এখানে গানগুলো যারা গেয়েছেন তারাও দারুণ এফোর্ট দিয়ে ভালো করার তাড়না থেকে চেষ্টা করেছেন। আমিও আমার জায়গায় ভালো করার ট্রাই করেছি। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, ঈদের সিনেমা জংলির এই গানগুলোও দর্শক-শ্রোতারা দারুণভাবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ‘জংলি’ সিনেমার প্রধান চরিত্রে সিয়াম আহমেদ ও শবনম বুবলী ছাড়া সিনেমায় অভিনয় করছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share