Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

‘অবাক ভালোবাসা’য় ওয়ারফেজের ৪০ বছরপূর্তি উদযাপন

‘অবাক ভালোবাসা’ গানের পোস্টারে ওয়ারফেজ ব্যান্ড | ছবি: ফেসবুক

২৫ মে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ৪০ বছর পূর্তি উদ্‌যাপন করতে ‘অবাক ভালোবাসা’ গানটিকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা।

মূল গানটি ওয়ারফেজের সাবেক লিড ভোকাল বাবনা করিমের লেখা ও সুর করা। ‘অবাক ভালোবাসার’ নতুন নতুন সংস্করণের সংগীতায়োজন ও পারফরম্যান্সে ছিল ওয়ারফেজ ও কোক স্টুডিও বাংলা টিম।

‘অবাক ভালোবাসা’ প্রসঙ্গে কোক স্টুডিও বাংলা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘ওয়ারফেজের সাবেক লিড ভোকালিস্ট বাবনা করিম গানটি লিখেছিলেন সাগরের তীরে আছড়ে পড়া ঢেউয়ের সামনে বসে। নির্মল অথচ শক্তিশালী এই পরিবেশে বসে লেখা গানটি যেন প্রকৃতির অদম্য সৌন্দর্যকেই তুলে ধরে।’

কোক স্টুডিও বাংলা আরও উল্লেখ করে, ‘নতুন এই সংস্করণ দিয়ে কালজয়ী মূল গানটিকে সম্মান জানানো হয়েছে। এই গানে আছে একটি কয়্যার, একটি স্ট্রিং অর্কেস্ট্রা এবং খুবই স্বতন্ত্র ধরনের গিটার রিফ, যা ওয়ারফেজের একেবারেই নিজস্ব। এই নতুন সংস্করণে গানটিকে শুধু যে নতুনভাবে কল্পনা করা হয়েছে তা নয়, বরং এই গানের মূল আমেজটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে।’

সঙ্গীত প্রযোজনায় ছিলেন তৃতীয় সিজনের সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব, শেখ মনিরুল আলম টিপু এবং সামির হাফিজ। ১৯৯৪ সালে বাংলা রক মিউজিকের একটি মাইলফলক হিসেবে প্রকাশিত হয়েছিল ‘অবাক ভালোবাসা।

কোক স্টুডিও বাংলা’র অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share