Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শিল্পীদের জন্য গরুর হাটে ডিপজলের চাকরির ব্যবস্থা

মনোয়ার হোসেন ডিপজল | ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী হয়েছিল মিশা-ডিপজল পরিষদ। কিন্তু ফলাফল ঘোষণার পঁচিশ দিন পর প্রতিদ্বন্দী প্যানেলের প্রার্থী নিপুণ আক্তারের রিটে ডিপজলের সাধারণ সম্পাদক পদে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। এরপর থেকে বিএফডিসিতে মাঝেমধ্যেই বৈঠক করছেন সংশ্লিষ্টরা। এমনই এক বৈঠকে সম্প্রতি গরুর হাটে শিল্পীদের জন্য চাকরির ব্যবস্থা করার কথা জানালেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। এই খবরটিই বৈঠকে জানিয়ে অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘আপনারা শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি— ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’

অভিনেতা যোগ করেন, ‘আপনারা যারা যারা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরক্টরদের বলব—‘তোমার ক’জন লাগবে দাও।‘ এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা যারা কাজ করতে আগ্রহী।’

মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর । ছবি: গুগল

কেবল গরুর হাটেই নয়, বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও এসেছে। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দিব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তারা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’

এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজ করার সুযোগ করে দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। তার এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন। এবারও এর ব্যতিক্রম নয়। গরুর হাটে শিল্পীদের চাকরি দেয়ার ঘোষণার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনদের সমালোচনার শিকার হচ্ছেন মিশা ও ডিপজল।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক নির্বাচন। এর ফলাফল ঘোষণা করা হয় ২০ এপ্রিল সকালে। নিপুণ ও খোরশেদ আলম খসরুকে পরাজিত করে নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মিশা ও সাধারণ সম্পাদক পদে জয়ী হন ডিপজল। তবে ফলাফল ঘোষণার পঁচিশ দিন পর নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে উচ্চ আদালতে রিট করেন চিত্রনায়িকা নিপুণ। ফলশ্রুতিতে, ডিপজলকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share